Thursday, June 25, 2015

অনিশ্চিত অনলাইন সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ'

অনিশ্চিত অনলাইন সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ'
'অনিশ্চিত অনলাইন সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ'
মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ক্রমশ বাড়ার কারণে অনিশ্চিত হয়ে পড়তে পারে অনলাইন সংবাদ মাধ্যমগুলোর ভবিষ্যৎ।
 
মঙ্গলবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রয়টার্স ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজম (আরআইএসজে) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে অনলাইন সংবাদমাধ্যমগুলোর এই ভবিষ্যৎ চিত্র উঠে এসেছে।
 
গবেষণায় দেখা যাচ্ছে, অনলাইনে খবর পেতে দিন দিন মানুষ স্মার্টফোনের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এর ফলে ডিজিটাল সংবাদমাধ্যম থেকে উপার্জন কঠিন হয়ে পড়ছে।
 
ফেসবুক ও গুগগুলের মতো 'থার্ড পার্টি'র সংবাদ বিতরণের কারণে সংবাদমাধ্যমগুলো সমস্যায় পড়ছে। এর সাথে স্মার্টফোনের মতো ছোট স্ক্রিনের ডিভাইসে বিজ্ঞাপন দেয়ার অসুবিধা, এবং 'অ্যাড ব্লকার' প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার অনলাইন সংবাদমাধ্যমগুলোর বাড়তি সমস্যা সৃষ্টি করছে।
 
গবেষণা প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীরা যতটা সময় ফোনে ব্যয় করেন তার প্রায় অর্ধেক সময়ই খবর পড়েন।
 
রয়টার্স ইন্সটিটিউটের রিসার্চ ডিরেক্টর  রাসমুস ক্লেইস নিলসন বলেন, 'আমাদের গবেষণায় দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই খবর ভালবাসেন কিন্তু তার এর জন্য অর্থ ব্যয়, বিজ্ঞাপন, কিংবা স্পন্সরড কনটেন্ট দেখতে আগ্রহী নন।'
 
দুই তৃতীয়াংশের বেশি স্মার্টফোন ব্যবহারকারী খবর পড়তে অ্যাপ ডাউনলোড করলেও তাদের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ ব্যবহারকারী সপ্তাহে একবার অ্যাপ ব্যবহার করে খবর পড়েন। এর চেয়ে বরং সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং অ্যাপ, ইমেইল ও মোবাইল নোটিফিকেশনের মতো ফিচারগুলো থেকে পাঠকদের অনলাইনের খবর পড়ার প্রবণতা বেশি বলে গবেষণাটিতে উঠে এসেছে। তবে এই মাধ্যমগুলোতে পাওয়া খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে পাঠকদের মধ্যে।

হ্যাকিংয়ের হুমকিতে ৬০০ মিলিয়ন গ্যালাক্সি ফোন

হ্যাকিংয়ের হুমকিতে ৬০০ মিলিয়ন গ্যালাক্সি ফোনহ্যাকিংয়ের হুমকিতে ৬০০ মিলিয়ন গ্যালাক্সি ফোন
গত বছর দুয়েক সময়ের মধ্যে বিক্রি হওয়া প্রায় ৬০০ মিলিয়ন গ্যালাক্সি স্মার্টফোন রয়েছে হ্যাকিংয়ের হুমকিতে। এসব ডিভাইসে বিল্ট-ইন হিসেবে থাকা সুইফট কিবোর্ডের কারিগরি দুর্বলতার কারণেই এই হুমকি তৈরি হয়েছে। লন্ডনে গতকাল অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে সিকিউরিটি প্রতিষ্ঠান নাউসিকিউরের গবেষক রায়ান ওয়েলটন এই কথা জানান।
প্রি-ইনস্টলড অ্যাপ হিসেবে থাকা সুইফট কিবোর্ডের ল্যাংগুয়েজ প্যাক আপডেট করা হয়ে থাকে প্লেইন-টেক্সটে। এতে এনক্রিপটেড সংযোগ ব্যবহার করা হয় না বলেই এই কিবোর্ড অ্যাপে হ্যাকিংয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এই দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা ফোনের জিপিএস ও অন্যান্য সেন্সর এবং ক্যামেরা ও মাইক্রোফোনের মতো ফিচারে অ্যাকসেসের সুযোগ পেয়ে যেতে পারে।
ব্যবহারকারীর অগোচরেই ক্ষতিকর অ্যাপ ডিভাইসে ইনস্টল করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। আবার ভয়েজ কল বা মেসেজিং সার্ভিসেও আঁড়িপাতা সম্ভব এই দুর্বলতা কাজে লাগিয়ে। ফোনে সংরক্ষিত ব্যক্তিগত বিভিন্ন তথ্য (ছবি, টেক্সট মেসেজ, ভয়েজ রেকর্ডিং প্রভৃতি) হাতিয়ে নেওয়াও সম্ভব এর মাধ্যমে। এমনকি এটি ফোনের বা ফোনে থাকা বিভিন্ন অ্যাপের নিয়ন্ত্রণ নিতেও সক্ষম বলে জানিয়েছেন রায়ান ওয়েলটন। প্রি-ইনস্টলড এই অ্যাপ ফোন থেকে দূর করারও কোনো সুযোগ নেই। একে ডিফল্ট হিসেবে ব্যবহার না করলেও এর ঝুঁকি থেকেই যাবে।
নাউসিকিউর গত নভেম্বরে এই ঝুঁকি জানার পর স্যামসাংকে জানায়। পরে স্যামসাং এর জন্য প্যাচ বের করে তা মোবাইল অপারেটরদের পাঠালেও তা কতটা ব্যবহূত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আর এই ঝুঁকির তথ্য স্যামসাং সকলের জন্য উন্মুক্ত করার জন্য নাউসিকিউরের কাছে কয়েক মাস সময় চাওয়ার কারণেই মূলত এতদিনে এসে নাউসিকিউর সকলকে জানিয়ে দিল গ্যালাক্সি ডিভাইসের এই ঝুঁকির কথা।

অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চেক প্রতারণার একটি মামলায় আদালতের সমনে হাজির না হওয়ায় অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
 
ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান সোমবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন। 
 
এক লাখ ৬৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগে মোশারফ হোসেন সুমন নামের এক ব্যবসায়ী গত ৫ মার্চ মাসে এই মামলা দায়ের করেন।
 
বাদীর আইনজীবী রোকন রেজা শেখ জানান, ওইদিন মামলা গ্রহণ করে আদালত আহমেদ শরীফকে আদালতে হাজির হতে সমন জারি করে। তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করা হয়। সে আবেদন শুনে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
 
মামলায় অভিযোগ করা হয়েছে, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেনের ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাকে ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। ওই টাকা তোলার জন্য তিনি দুই দফা ব্যাংকে জমা দিলেও তা প্রত্যাখ্যাত হয়।
 
এরপর বাদী উকিল নোটিস দিলেও পওনা টাকা ফেরত না দেওয়ায় আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা করা হয়।

আলিয়ার ভক্ত ৫০ লাখ!

আলিয়ার ভক্ত ৫০ লাখ!
আলিয়ার ভক্ত ৫০ লাখ!
 
বলিউড সুন্দরী আলিয়া ভাট। অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের একটি ইমেজ তৈরি করে নিতে পেরেছেন। প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর পর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। আবার শুরুটাও হয়নি কোনো তারকা সহশিল্পীর সাথে অভিনয় দিয়ে। এরইমধ্যে অসংখ্য ভক্ত এই অভিনেত্রীর। আর তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি তার টুইটার ফলোয়ার দেখে। টুইটারে ৫০ লাখ ফ্যান-ফলোয়ার রয়েছে ২২ বছর বয়সী এই বলিউড অভিনেত্রীর। আর এই খুশিতে আলিয়া টুইট করে জানিয়ে দেন তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। তিনি টুইট করেন, ‘‘আহ! ৫০ লাখ! উহুহু! থ্যাংক ইউ। তোমরা আমাকে অনেক খুশি করেছ! আর এ উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় চ্যাট হবে! অনেকক্ষণ পর্যন্ত!’

বিশ্বের প্রথম ব্যাটারিচালিত বিমান চীনে

বিশ্বের প্রথম ব্যাটারিচালিত বিমান চীনে
বিশ্বের প্রথম ব্যাটারিচালিত বিমান চীনে


বিশ্বে প্রথম ব্যাটারিচালিত বিমান তৈরি করেছে চীন। দেশটির শেনইয়াং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ও লিয়াওনিং জেনারেল এভিয়েশন একাডেমি যৌথভাবে বিমানটি তৈরি করেছে।
 
এর নির্মাণকারীরা জানিয়েছে, বিমানটির মোটরগুলোতে বিদ্যুৎ সরবরাহকারী ব্যাটারিগুলো দুই ঘণ্টায় চার্জ হয়। আর একবার চার্জ করে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে একটানা ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা উড়তে পারে।
 
বিএক্স১ই সিরিজের এই বিমানের ডানার দৈর্ঘ্য ১৪.৫ মিটার। ২৩০ কেজি ভার বহনে সক্ষম এই বিমান ৩ হাজার মিটার উঁচুতে উঠতে পারে।
 
প্রতিটা প্লেন তৈরিতে এক লাখ ৬৩ হাজার মার্কিন ডলার খরচ পড়েছে বলে জানিয়েছে শেনইয়াং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এগুলো বৈমানিক প্রশিক্ষণ, পর্যটন, আবহাওয়া পর্যবেক্ষণ ও উদ্ধার অভিযানে ব্যবহার করা যাবে বলে জানানো হয়। সূত্র: জিনিউজ

ব্রিজেট হিলটন

ব্রিজেট হিলটন
সাফল্য ও সাহায্যের এক সংমিশ্রণ!
ব্রিজেট হিলটন
ইন্টারনেটে ব্রাউজ করতে করতে এমনিই ঢুকেছিলেন ইউটিউবে। আর সবদিনের মতোই এই ভিডিও সেই ভিডিও দেখতে দেখতে একসময় চোখ আটকে যায় একটা ভিডিওতে। ২০ জন মহিলার জীবনে প্রথমবারের মতো কানে শুনতে পাওয়ার অভিজ্ঞতা নিয়ে বানানো ভিডিও। নিজের প্রতিদিনের জীবনের এক মুহূর্তও মিউজিক ছাড়া কল্পনা করতে পারেন না ব্রিজেট। আর সেখানে এই মানুষগুলো তাদের জীবনের একটা বিশাল সময় কানে না শুনে কাটিয়ে দিয়েছে। এই ভিডিও তার বিবেক কাঁপিয়ে দেয়। তখনই সিদ্ধান্ত নেন হেডফোনের ব্যবসা করার। এখন হয়তো ভাবছেন, তার ব্যবসা করায় শ্রবণ প্রতিবন্ধীদের কী লাভ হবে? এখানেই ব্রিজেট অন্যদের চেয়ে আলাদা। তার কোম্পানির লাভের একাংশ চলে যায় শ্রবণ প্রতিবন্ধীদের সাহায্যে।
 
এলএসটিএন, ব্রিজেট হিলটনের হেডফোন কোম্পানি শুরু হয়েছিল মাত্র ১০ হাজার ডলার ব্যাংক লোন নিয়ে। সফল হওয়ার স্বপ্ন অনেকেই দেখে কিন্তু সফলতার ওই দুর্গম সিঁড়ি ভেঙে কয়জন জয়ের পতাকা উড়াতে পারে। ব্রিজেট শুধু নিজের জন্য সফল হতে চাননি। তিনি সফল হতে চেয়েছিলেন আরও হাজারো মানুষকে সাহায্য করার জন্য। আর সেজন্যই বোধহয় ভাগ্যদেবীর সফলতার তীর তার ভাগ্যে এসে লাগতে খুব বেশিদিন লাগেনি। অল্প দিনের মধ্যেই এলএসটিএন গড়ে ওঠে মাল্টিমিলিয়ন ডলারের উপার্জনকারী একটি কোম্পানি হিসেবে।
 
হেডফোনের ব্যবসা করার পেছনে ব্রিজেটের শেষ অনুপ্রেরণা ইউটিউবের সেই ভিডিও হলেও, তার ভাগ্যের আশপাশে হয়তো এই ব্যবসাই লেখা ছিল। কারণ লস অ্যাঞ্জেলসে বসবাসকারী ব্রিজেটের জীবনে ৮ বছরের একটা বিশাল সময় কেটেছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপে সঙ্গীতজ্ঞ জ্যাক জনসন, টেইলর সুইফট এবং কেনি ওয়েস্ট এমন মানুষদের সাথে। সুতরাং সুরের মাধ্যমে জীবন পরিবর্তন করে দেওয়ার মতো প্রতিপাদ্য বিষয় নিয়ে ব্যবসা করতে নামা তার পক্ষে খুবই স্বাভাবিক। পুরো পৃথিবীতে শ্রবণ সমস্যার অধিকারী মানুষের সংখ্যা প্রায় ৩৫০ মিলিয়ন। এদের অধিকাংশই কিন্তু শুধুমাত্র হিয়ারইং এইড পেলেই ঠিকমতো শুনতে পাবেন। ব্রিজেটের কোম্পানি স্টারকি হিয়ারিং ফাউন্ডেশনের সহায়তায় প্রায় ২০,০০০ মানুষকে হিয়ারিং এইড সরবরাহ করেছে। এখন পর্যন্ত তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমেরিকা, পেরু, উগান্ডা, কেনিয়া, চায়না এবং শ্রীলংকাতে। সাফল্য এবং সাহায্যের সংমিশ্রণ যখন একসাথে হয় তখন এগিয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। ব্রিজেট হিলটনের জন্য শুভকামনা।

‘নিজেকে খানিকটা ভেঙে সাজাচ্ছি’

‘নিজেকে খানিকটা ভেঙে সাজাচ্ছি’
‘নিজেকে খানিকটা ভেঙে সাজাচ্ছি’
দেশের জনপ্রিয় ও গুণী সংগীতশিল্পী সুবীর নন্দী। চলতি সময়ে তিনি তার নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন। ঈদের পর অ্যালবামটি বাজারে আসছে।
 
গানগুলো সাজানোর কাজ চলছে এখন। শিগগিরই গানগুলোতে কণ্ঠ দেবেন তিনি। অ্যালবামের গানগুলো লিখেছেন মোয়াজ্জেম হোসেন ফিরোজ। সুর করেছেন গোলাম সারোয়ার। গানগুলোতে খানিকটা ভিন্ন ধাঁচ রাখা হয়েছে। কবিতার ঢঙে গানগুলো লেখা হয়েছে। অ্যালবাম প্রসঙ্গে সুবীর নন্দী বলেন, ‘বেশ যত্ন করে অ্যালবামের গানগুলো করা হচ্ছে। গানগুলো আমি সময় নিয়েই করছি। তাড়াহুড়ো করতে চাই না। তবে শ্রোতারা এই অ্যালবামে আমাকে ভিন্ন রূপে পাবেন। শ্রোতার মূলত আমার যে ধাঁচের গান শোনেন সেখান থেকে নতুনত্ব ও ভিন্নতা আনার চেষ্টা করেছি। আমার শুরুর সময়ের শ্রোতা আর এখনকার শ্রোতাদের মধ্যে পার্থক্য রয়েছে। তরুণ প্রজন্ম গানের অনেক বড় একটা অংশের শ্রোতা। তাই নিজেকে খানিকটা ভেঙে সাজাচ্ছি।’

বাগানপ্রেমী কেট উইন্সলেট

বাগানপ্রেমী কেট উইন্সলেট
বাগানপ্রেমী কেট উইন্সলেট
 
তারকাদের কতই না শখ থাকে। অনেক অদ্ভুত শখের খবরও পাওয়া যায় গণমাধ্যমে। ‘টাইটানিক’ খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট এবার তার শখের কথা জানালেন। তবে কোনো অদ্ভুত শখ না। তিনি এখন মজেছেন বাগানে। এখন রীতিমতো বাগানপ্রেমী ৩৯ বছর বয়সী এই হলিউডি তারকা। তবে এই শখটা খুব পুরোনো না তার। কেট জানান চলচ্চিত্র তাকে বাগানপ্রেমী বানিয়েছে। কেট বলেন, ‘বাগানের পরিচর্যার জন্য অনেক সময় দিতে হয়। আমি ভালোবাসা দিয়ে আমার বাগানটি তৈরি করছি। আমার আঙুলের অবস্থাও খুব একটা ভালো না। কিন্তু এতে আমার কোনো কষ্ট হচ্ছে না।’ উল্লেখ্য, কেট ‘অ্যা লিটল ক্যাওস’ শিরোনামে একটি ফরাসি ছবিতে অভিনয় করতে গিয়ে বাগানে

চলচ্চিত্রে মিলা

চলচ্চিত্রে মিলা
চলচ্চিত্রে মিলা
অনেক দিন অ্যালবামের শিরোনামে নেই জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। প্রায় পাঁচ বছর বাজারে কোনো নতুন অ্যালবাম নেই তার। এবার অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রেও পাওয়া যাবে মিলাকে। নিজের জীবনীভিত্তিক সংগীতধর্মী বিষয় নিয়ে নির্মাণ করেছেন ‘আনসেন্সরড’ শিরোনামে একটি চলচ্চিত্র। ৭ জুলাই প্রেক্ষাগৃহে ও টেলিভিশনে মুক্তি দেওয়া হবে ৯০ মিনিটের চলচ্চিত্রটি। এ প্রসঙ্গে মিলা বলেন, ‘চলচ্চিত্রটিতে আমার সংগীতজীবনের সবকিছু থাকছে। একজন সংগীতশিল্পী আমাদের দেশে কীভাবে সংগ্রাম করে সেই বিষয়টি তুলে ধরেছি। এছাড়া একজন রকস্টারের বেড়ে ওঠা, ক্যারিয়ারের প্রতিবন্ধকতা, কিভাবে পরিস্থিতিগুলো মোকাবিলা করতে হয়—এসব বিষয় স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’
 
এর আগে বেশ কয়েকবার অ্যালবাম রিলিজ দেওয়ার কথা বললেও প্রতিবারই অডিও বাজারের অস্থিরতার কারণে পিছিয়ে যান মিলা। তবে শুধু অ্যালবাম থেকেই তার এই দূরে থাকা তা কিন্তু না। স্টেজ বা টেলিভিশনের পর্দাতেও অনুপস্থিত তিনি। তবে সম্প্রতি আবারও সবকিছুই নিয়মিত শুরু করেছেন। এই ঈদে তার ‘আনসেন্সরড’ অ্যালবামটি রিলিজ দেবেন। মেহরীনের পর মিলাও এবার অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হন টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সাথে। এছাড়া অ্যালবাম প্রকাশের পাশাপাশি নির্মাণ করেছেন অ্যালবামের গানগুলোর মিউজিক ভিডিও।

মঙ্গলগ্রহে পিরামিডের সন্ধান পেয়েছে কিউরিওসিটি!

মঙ্গলগ্রহে পিরামিডের সন্ধান পেয়েছে কিউরিওসিটি!
মঙ্গলগ্রহে পিরামিডের সন্ধান পেয়েছে কিউরিওসিটি!
মহাকাশ গবেষণায় হয়তো আরেক ধাপ এগিয়ে গেল বিশ্ব। বিশেষ করে মঙ্গল গ্রহ নিয়ে চলা গবেষণায় বড় ধরনের উন্নতির কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গতকাল সোমবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি’র অনলাইন প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
 
এই লাল গ্রহে নাসার পাঠানো রোবটযান কিউরিওসিটি রোভার পিরামিড আকৃতির অবকাঠামো দেখতে পেয়েছে এবং তার ছবি বিজ্ঞানীদের হাতে এসে পৌঁছেছে। রহস্যজনকভাবে এই পিরামিডের সঙ্গে মিসরের পিরামিডের আকৃতির মিল আছে। গত ৭ মে মঙ্গলের বুকে পা রাখে কিউরিওসিটি। পিরামিডের আকার একটি ছোট্ট গাড়ির সমান হতে পারে। এমনও হতে পারে, মঙ্গলগ্রহের বালির মধ্যে বড় পিরামিড আছে। স্টারপ্লাস ডটকম জানিয়েছে, এই পিরামিডের ছবি দেখে জ্যোতিবিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গল গ্রহে বুদ্ধিমান প্রাণী টিকে থাকতে পারে বা একসময় ছিল।
 
কিউরিওসিটি রোভার ২০১২ সালে মঙ্গল গ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান। মঙ্গল গবেষণার ইতিহাসে এটিই এখন পর্যন্ত নাসার বিজ্ঞানীদের সবচেয়ে বড় সাফল্য। রোবটযানটির ওজন প্রায় এক টন। এই প্রথম নাসার এত বেশি ওজনের যান কোনো গ্রহে সফলভাবে নামাতে সক্ষম হয়। মঙ্গলে নেমে লাল গ্রহটির বিশাল আকৃতির আগ্নেয়গিরি জ্বালামুখ গেইলের ভূতত্ত্ব সম্পর্কে জানা। রোবটটি এর লেজার ব্যবহার করে সেখানকার শিলাখ্ল ছিদ্র বা দহন করে এ গ্রহের প্রাচীন আবহাওয়া ও জলাবায়ু জানার চেষ্টা করবে। এতে জানা যাবে মঙ্গলে কখনো আনুবিক্ষণিক জীব বসবাসের উপযোগী ছিল কি না বা সেখানে জীবনধারণের মতো পরিবেশ আছে কিনা বা ভবিষ্যতে সেই অবস্থা তৈরির সম্ভাবনা আছে কি না।

‘অ্যাপল শিল্পীদের সাথে প্রতারণা করছে’

‘অ্যাপল শিল্পীদের সাথে প্রতারণা করছে’
‘অ্যাপল শিল্পীদের সাথে প্রতারণা করছে’
অ্যাপলের বিরুদ্ধে সমালোচনা করলেন পপ তারকা টেইলর সুইফট। অ্যাপলের নিয়ম অনুযায়ী কোনো মিউজিক পরিবেশনে চুক্তিবদ্ধ হলে প্রথম তিন মাস অনলাইনে গ্রাহকদের তা বিনামূল্যে শুনতে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী টেইলরের গানগুলোরও কোনো পারিশ্রমিক দেয়নি অ্যাপল। টেইলর তার নতুন ‘১৯৮৯’ অ্যালবামের গানগুলো অ্যাপল স্ট্রিমে প্রচারে চুক্তিবদ্ধ হন। কিন্তু অ্যাপলের নীতিতে রাজি না হওয়ার কারণে চুক্তি বাতিল করার সংবাদ এক খোলা চিঠিতে ঘোষণা দেন। টেইলর বলেন, ‘অ্যাপল শিল্পীদের সাথে প্রতারণা করছে। তাদের নীতি ঠিক করা প্রয়োজন।’ টেইলরের এই সমালোচনার পর তার সব শর্তই এবার মেনে নিচ্ছে অ্যাপল। এমনকি তাদের পেমেন্ট নীতিতেও পরিবর্তন এনেছে।

২০২০ সালের মধ্যে ত্বক তৈরি করবে থ্রিডি প্রিন্টার

২০২০ সালের মধ্যে ত্বক তৈরি করবে থ্রিডি প্রিন্টার
২০২০ সালের মধ্যে ত্বক তৈরি করবে থ্রিডি প্রিন্টার
সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত প্রযুক্তি হলো থ্রিডি প্রিন্টিং। প্রিন্টিং মানে সাধারণত ছাপা হলেও থ্রিডি প্রিন্টার এসে সেই ধারণা আমূল বদলে দিয়েছে। থ্রিডি প্রিন্টারের অর্থ এখন হলো কোনো বস্তুর ছবি ছাপা নয়, সরাসরি বস্তুকে তৈরি করে ফেলা। এরই মধ্যে প্লাস্টিক, কাঠ, সুতাসহ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে থ্রিডি প্রিন্টারে তৈরি করা হচ্ছে নানা ধরনের বস্তু।
থ্রিডি প্রিন্টারের মাধ্যমে মানব শরীরের নানা ধরনের অঙ্গ-প্রত্যঙ্গ তৈরির কাজও এর মধ্যে করার পরিকল্পনার কথা জানিয়েছেন গবেষকরা। তারাই এবারে বলছেন, আসছে ২০২০ সাল নাগাদ মানব শরীরের জন্য ত্বক তৈরি করে ফেলতে সমর্থ হবে থ্রিডি প্রিন্টার। থ্রিডি প্রিন্টিংয়ের সাথে সাথে বায়োপ্রিন্টিং নামের একটি বিশেষ পদ্ধতির প্রয়োগেই মূলত ত্বক তৈরির মতো উপযোগী বিশেষ থ্রিডি প্রিন্টার তৈরির প্রক্রিয়া সম্ভব হবে। ফ্রান্সের বিশ্বখ্যাত কসমেটিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ল’রিয়েল নেতৃত্ব প্রদান করে যাচ্ছে মানবত্বক তৈরির এই প্রক্রিয়ায়।
কয়েক বছর ধরেই তারা গবেষণাগারে কৃত্রিম ত্বক তৈরির গবেষণা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান অর্গানভোর সাথে সম্পৃক্ত হয়েছে। থ্রিডি প্রিন্টারের মাধ্যমে ত্বকের টিস্যু তৈরির জন্যই মূলত এই দুই প্রতিষ্ঠান একত্রিত হয়েছে। ল’রিয়েলের মূল উদ্দেশ্য অবশ্য কৃত্রিমভাবে তৈরি এসব ত্বক তৈরি করে তার ওপর তাদের বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীর প্রভাব পর্যবেক্ষণ করা। তারা এতদিন ধরে ত্বকের টিস্যু তৈরি করে আসলেও তাদের অনুসৃত প্রচলিত পদ্ধতি অত্যন্ত ধীরগতির। এই কাজের জন্য থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ও বায়োপ্রিন্টিং পদ্ধতির ব্যবহার কাজটিকে গতিশীল করবে বলে জানিয়েছে গবেষকরা।
ল’রিয়েল ছাড়াও আরও বেশ কয়েকটি কোম্পানি থ্রিডি প্রিন্টিং ও বায়োপ্রিন্টিং নিয়ে গবেষণায় এগিয়ে এসেছে। যেমন—প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি) এরই মধ্যে থ্রিডি বায়োপ্রিন্টিং গবেষণার জন্য গবেষকদের কাছে প্রস্তাবনা আহ্বান করেছে। এর মধ্য থেকে নির্বাচিত প্রস্তাবনাগুলোর গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুদান প্রদান করবে পিঅ্যান্ডজি।
বর্তমানে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক উদ্ভাবন প্রাথমিকভাবে প্রাণিদের ওপরেই প্রয়োগ করা হয়। কৃত্রিমভাবে মানবত্বক তৈরি করা গেলে তখন আর প্রাণিদের ওপর এই ধরনের পরীক্ষা করার প্রয়োজন হবে না। তখন কৃত্রিম ত্বকেই সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা যাবে জানিয়েছে পিঅ্যান্ডজি গ্লোবাল লাইফ সায়েন্স ইনোভেশন লিডার ইলিনা লুরি-লুক বলেন, ‘থ্রিডি বায়োপ্রিন্টিং আমাদের ভবিষ্যত্ গবেষণার জন্য আশার আলো হয়েই এসেছে। তাই এখন সময় এসেছে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার।’

আমিরের জন্য জ্যাকি চ্যানকে ঝুলিয়ে রেখেছি

আমিরের জন্য জ্যাকি চ্যানকে ঝুলিয়ে রেখেছি’
‘আমিরের জন্য জ্যাকি চ্যানকে ঝুলিয়ে রেখেছি’
বলিউডি সুন্দরী জ্যাকি চ্যানের সাথে ছবি করার অফারকেও অনেকদিন ধরেই ঝুলিয়ে রাখছেন। এমনিতে যখন অনেকে জ্যাকি চ্যানের সাথে ছবি করার জন্য হুমড়ি খেয়ে পড়ে সেখানে ক্যাটরিনা জ্যাকি চ্যানের অফার ঝুলিয়ে রেখেছিলেন।
এবারের কান উত্সবে প্রথমবার অংশ নেওয়ার ফল পাচ্ছেন ক্যাটরিনা কাইফ। তার দুয়ারে চলে এসেছে আন্তর্জাতিক একটি ছবির কাজ। নাম ‘কুংফু ইওগা’। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটিতে তার সহশিল্পী থাকছেন জ্যাকি চ্যান।
জানা গেছে, এতে চীনা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় অধ্যাপিকার ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। জ্যাকি অভিনয় করবেন চীনা প্রত্নতত্ত্ববিদ চরিত্রে। মারধরে ভরপুর ছবিটিতে ৩১ বছর বয়সী এই অভিনেত্রীকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই একই ছবিতে আমির খানকে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সময় ফাঁকা না থাকায় বলিউডের এই সুপারস্টার হ্যাঁ বলতে পারেননি। তবে ক্যাটরিনাও এখনো পুরোপুরি রাজি হননি বলে জানান তার মুখপাত্র।
ছবিটি পরিচালনা করবেন হংকংয়ের নির্মাতা স্ট্যানলি টং। তিনি এর আগে জ্যাকি চ্যানকে নিয়ে ‘রাম্বল ইন দ্য ব্রনক্স’ নির্মাণ করেন।
 
বলিউডি অভিনেত্রীদের মধ্যে এর আগে মল্লিকা শেরাওয়াত ‘দ্য মিথ’ ছবিতে অভিনয় করেন জ্যাকি চ্যানের সঙ্গে।

ঈদের দৌড়ে এগিয়ে

ঈদের দৌড়ে এগিয়ে
ঈদের দৌড়ে এগিয়ে
ঈদের কাউন্টডাউন এরই ভেতরে শুরু হয়ে গেছে। তবে স্যাটেলাইট চ্যানেলের বিভিন্ন শুটিংয়ে এরই ভেতরে তারকারা ক্যামেরার সামনে ‘ঈদ মোবারক’ বলে তাদের দর্শকদের শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন। যা আসছে ঈদে দেখা যাবে বিভিন্ন চ্যানেলে।
অগ্রীম এই ধারণকার্য কসরত করেই চ্যানেলওয়ালারা দর্শকদের জন্য রেকর্ড করে থাকেন। সেই ধারাবাহিক কর্মসূচির প্রক্রিয়া হিসেবেই এরই ভেতরে ঈদ অনুষ্ঠান ধারণ সবার আগে শেষ করে ফেলেছে বাংলাভিশন। ওপরের ছবিতে মডেল-অভিনেত্রী নাদিয়া, মোশাররফ করিম, শখ ও বাংলাভিশনের অনুষ্ঠান অধ্যক্ষ অভিনেতা-নির্মাতা শামীম শাহেদ

অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি পণ্য হ্যাক করে নজরদারি চালাচ্ছে এনএসএ ও জিসিএইচকিউ

অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি পণ্য হ্যাক করে নজরদারি চালাচ্ছে এনএসএ ও জিসিএইচকিউ
অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি পণ্য হ্যাক করে নজরদারি চালাচ্ছে এনএসএ ও জিসিএইচকিউ
একের পর এক গোপন তথ্য ফাঁস বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়ে যাচ্ছেন ‘হুইসেলব্লোয়ার’খ্যাত মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। তার কল্যাণে মার্কিন গোয়েন্দা সংস্থাসহ বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার অনেক গোপন নজরদারির তথ্য উঠে এসেছে বিশ্ববাসীর সামনে। তার ফাঁস করে দেওয়ার এমনই একটি নথি থেকে আবারও বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা প্রযুক্তিবিশ্বে রীতিমতো ঝড় তুলেছে।

এই নথি থেকে জানা যাচ্ছে, ক্যাসপারস্কির মতো বড় বড় সব অ্যান্টিভাইরাস নির্মাতাদের তৈরি অ্যান্টিভাইরাস ও অন্যান্য সিকিউরিটি পণ্যগুলোকে নিয়মিত হ্যাক করে এগুলো থেকে ব্যক্তিগত অনেক তথ্যই হাতিয়ে নেওয়া হয়। এসব তথ্যের মাধ্যমে ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়েও নজরদারি করা অনেক সহজ হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন্স হেডকোয়ার্টার (জিসিএইচকিউ) যৌথভাবেই এই প্রকল্প নিয়ে কাজ করে গেছে। অ্যান্টিভাইরাস ও ডিজিটাল সিকিউরিটি পণ্য নির্মাণে বিশ্বের শীর্ষ ২৩টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত রয়েছে এই দুই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তালিকায়। মজার বিষয় হলো—এই ২৩টি কোম্পানির কোনোটিই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের নয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে আবার শীর্ষস্থানীয় টার্গেট কোম্পানি হিসেবে চিহ্নিত হয়েছে রাশিয়ার ক্যাসপারস্কি। আড়াই লক্ষাধিক কর্পোরেট ক্লায়েন্ট এবং ৪০ কোটিরও বেশি ব্যবহারকারী থাকায় ক্যাসপারস্কি হ্যাক করার মাধ্যমেই বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব বলেই এই কোম্পানিকে শীর্ষ টার্গেট করা হয়েছে বলে উঠে এসেছে স্নোডেনের ফাঁস করা নথিতে।

আর সাধারণভাবে হ্যাকিং বা অন্যান্য সাইবার ক্রাইম থেকে মুক্ত থাকার জন্য সকলেই অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি পণ্যের ওপরেই নির্ভর করে থাকে। ফলে সংবেদনশীল এমন অনেক তথ্যই মানুষ এসব নিরাপত্তা পণ্যের মাধ্যমে শেয়ার ও ব্যবহার করে থাকে, যা অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে করে না। ফলে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার জন্য এই ধরনের পণ্যগুলো অনেক বেশি কার্যকরী হতে পারে বলেই মূলত এসব পণ্যকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী। এর জন্য তারা অ্যান্টিভাইরাসে সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং (এসআরই) পদ্ধতিও প্রয়োগ করেছে, যা কোনো সফটওয়্যারে প্রয়োগ করা হলে সেই সফটওয়্যারে রক্ষিত ব্যবহারকারীর সব তথ্য উদ্ধার করে দিতে পারে ব্যবহারকারীর কোনো ধরনের সন্দেহ উদ্রেক না করেই।

এমনকি এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ওই সফটওয়্যারে মনিটরিংয়ের কাজটি করা সম্ভব হয়ে থাকে। দ্য ইন্টারসেপ্টে প্রকাশিত এই নথির সূত্র ধরে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় ক্যাসপারস্কির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, খবরটি তাদের হতাশ করলেও তারা বিস্মিত নয়। সরকারি এসব নজরদারি কার্যক্রমের সমালোচনা তারা আগেও করেছে জানিয়ে এই ধরনের নজরদারি কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে।

Wednesday, June 24, 2015

বিমান দুর্ঘটনায় বেঁচে গেলেন মা-ছেলে

বিমান দুর্ঘটনায় বেঁচে গেলেন মা-ছেলে
বিমান দুর্ঘটনায় বেঁচে গেলেন মা-ছেলে
 
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি জঙ্গলে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পাঁচদিন পর এক নারী ও তার শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির বিমান বাহিনী প্রধান এই ঘটনাকে অলৌকিক বলে অভিহিত করেছেন।
 
বৃহস্পতিবার বিবিসি বলছে, চোকো প্রদেশে জঙ্গলে বিধ্বস্ত ছোট সেসনা বিমানের কাছ থেকে উদ্ধারকারীরা ১৮ বছর বয়সী মারিয়া নেল্লি মুরিল্লো ও তার একবছর বয়সী ছেলেশিশুকে উদ্ধার করে।
 
 
 
দুর্ঘটনায় মুরিল্লো সামান্য আহত হয়েছেন ও তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তবে তার শিশু সুস্থ আছে।
 
দুই ইঞ্জিনের বিমানটি শনিবার চোকো প্রদেশের রাজধানী কুইবদো থেকে সমুদ্রতীরবর্তী নুকুই শহরের উদ্দেশে যাচ্ছিল। পথে আলতো বাউদো অঞ্চলে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা সম্ভব হয়নি।
 
 
সোমবার উদ্ধারকারীরা বিধ্বস্ত বিমানটির কাছে পৌঁছতে সক্ষম হন। বিমানটির পাইলট কার্লোস মারিয়ো সেবাল্লোসকে ককপিটে মৃত অবস্থায় পাওয়া যায়। সূত্র: বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন হিলারি জরিপে তথ্য

যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন হিলারি
জরিপে তথ্য
যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন হিলারি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন হিলারি ক্লিনটন। নতুন এক জরিপে এতথ্য উঠে এসেছে। তিনি তার দল ডেমোক্র্যাটি পার্টি থেকে নির্বাচনে প্রার্থী হিসেবে বড় ধরনের সমর্থন পাচ্ছেন। দলটির তিন চতুর্থাংশ ভোটার হিলারিকেই সমর্থন দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
 
ওয়াল স্ট্রিট এবং এনবিসি টেলিভিশন পরিচালিত জরিপে দেখা গেছে, ৯২ শতাংশ ডেমোক্র্যাট সদস্য হিলারিকেই সমর্থন দিয়েছেন। বাকি মাত্র ৮ শতাংশ তার বিপক্ষে ভোট দিয়েছেন। কেবল নিজ দলের ভোটারদের মধ্যেই নয়, তিনি আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। এখন পর্যন্ত জনপ্রিয়তার দিক দিয়ে তিনিই সবচেয়ে বেশি এগিয়ে আছেন। জরিপে ১ হাজার ভোটারকে অন্তর্ভুক্ত করা হয় যাদের মধ্যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের সমর্থক ছিলেন। দেখা গেছে, তার মূল প্রতিদ্বন্দ্বী জেব বুশের চেয়ে তিনি ৮ শতাংশ সমর্থন বেশি পেয়েছেন। হিলারি পেয়েছেন ৪০ শতাংশ সমর্থন।

৪০ বছর আগের মাংস মজুদ!

৪০ বছর আগের মাংস মজুদ!

৪০ বছর আগের মাংস মজুদ!
সাধারণত ফ্রিজে এক মাস, দুই মাস কিংবা তিন মাস থাকলেই মাংস খাবার অনুপযোগী হয়। তারপরও মাংসের স্বাদ তো থাকেই না। কিন্তু ৪০ বছরের মাংস খাওয়া সম্ভব। অথচ তাই বিক্রি হচ্ছে চীনে!
 
সমপ্রতি চীনে খাদ্যে ভেজাল খুঁজতে গিয়ে মিলেছে বিক্রির জন্য রাখা ৪০ বছরের পুরনো মাংসের ভাগাড়! এর  পরিমাণ হবে প্রায় এক লাখ টন। এর মধ্যে রয়েছে বিক্রির জন্য রাখা হাজার টনেরও বেশি মুরগি, গরু, শূকরের মাংস। এই পুরাতন মাংসই সরবরাহ করার কথা ছিল বিভিন্ন রেস্তোরাঁ, বাজার, শপিং মলে। হংকং ও ভিয়েতনামেও পাঠানোর কথা ছিল এই মাংস। হুনান প্রদেশে চীনের খাদ্য পরিদর্শকরা আচমকা হানা দিয়ে প্রায় ৩ লক্ষ কোটি ইয়ান (৪ কোটি ৮৩ লক্ষ মার্কিন ডলার) মূল্যের বেআইনি, খাবার অযোগ্য মাংস উদ্ধার করে। সেইসব মাংসের উত্কট গন্ধে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন খাদ্য পরিদর্শক। - বিবিসি

এবার ফরাসি গোয়েন্দারাও আড়িপাতার ক্ষমতা পেল

এবার ফরাসি গোয়েন্দারাও আড়িপাতার ক্ষমতা পেল
এবার ফরাসি গোয়েন্দারাও আড়িপাতার ক্ষমতা পেল
 
ফরাসি নেতাদের উপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা নজরদারি চালিয়েছে এমন অভিযোগের পর ফ্রান্স নিজেই এখন তার দেশের গোয়েন্দাদের আড়িপাতার ক্ষমতা দিয়ে একটি আইন পাশ করেছে। বেশ কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ফরাসি তিনজন প্রেসিডেন্টের ফোনে আড়িপাতাসহ নানা ধরনের নজরদারি চালিয়েছে এমন অভিযোগ ওঠার একদিনের মাথায় এই আইন পাশ করল ফ্রান্সের পার্লামেন্ট।
 
নতুন এই বিতর্কিত আইনে ফরাসি গোয়েন্দাদের দেশের ভেতরেই সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারির ক্ষমতা দেয়া হয়েছে এবং তারা তা করতে পারবেন বিচার বিভাগের কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়াই।
 
খবর বিবিসি বাংলা অনলাইনের।
 
গোয়েন্দারা নজরদারি চালাতে বাড়িতে আড়ি পাতার যন্ত্র বসাতে পারবেন। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি জানতে তাদের গাড়িতে ট্র্যাকিং ডিভাইসও স্থাপন করতে পারবেন।
 
এই আইনের বলে বিভিন্ন ব্যক্তির ইন্টারনেট বার্তা ও অন্যান্য গোপন তথ্য গোয়েন্দাদের রেকর্ড করতে দিতে বাধ্য হবে টেলিফোন ও ইন্টারনেট কোম্পানিগুলো।
 
মাত্র গতকালই হুইসেলব্লোয়ার উইকিলিকসের ফাঁস করা কিছু নথিপত্রে দেখা গেছে ২০০৬ সাল থেকে ২০১২ পর্যন্ত বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ও সাবেক দুই প্রেসিডেন্টের সব ধরনের যোগাযোগের উপর আড়ি পেতেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ।
 
এই অভিযোগের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, ফ্রান্সের ওপর যুক্তরাষ্ট্রের কোনো ধরনের নজরদারি সহ্য করা হবেনা।
 
ক্ষুব্ধ ফ্রান্স সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও তলব করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র ফ্রান্সের উপর কোনো ধরনের গোয়েন্দা তত্পরতা আর চালাচ্ছে না। 

তিন ফরাসি প্রেসিডেন্টের ওপর নজরদারি করেছে যুক্তরাষ্ট্র

তিন ফরাসি প্রেসিডেন্টের ওপর নজরদারি করেছে যুক্তরাষ্ট্র : উইকিলিকস
তিন ফরাসি প্রেসিডেন্টের ওপর নজরদারি করেছে যুক্তরাষ্ট্র : উইকিলিকস
ফ্রান্সের তিন জন প্রেসিডেন্টের ওপর গোয়েন্দা নজরদারি চালিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ( এনএসএ)। উইকিলিকসের ফাঁস করা নতুন নথিতে এ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে সরকার। গতকাল বুধবার বিশ্ব গণমাধ্যমে খবরটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। খবর বিবিসি ও রয়টার্সের।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সহ্য করা হবে না। তিনি বলেছেন, এমন নজরদারি দেশটির নিরাপত্তা বিঘ্নিত করছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফরাসি নেতাদের ওপর কোনো গুপ্তচরবৃত্তি চালানো হবে না এমন প্রতিশ্রুতির প্রতি  যুক্তরাষ্ট্রের সম্মান থাকা উচিত।
 
উইকিলিকসের ফাঁস করা নথিতে দেখা গেছে, মার্কিন নজরদারির হাত থেকে ফ্রান্সের প্রেসিডেন্টরা রক্ষা পাননি। ২০০৬-২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টদের ওপর নজরদারি চালায় এনএসএ। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ, পূর্বসূরি নিকোরা সারকোজি এবং জ্যাক শিরাকের ওপর গোপন নজরদারি চালিয়েছে যুক্তরাষ্ট্র। এনএসএ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তথ্য ফাঁসের পরই এই ইস্যুতে ফ্রাঁসোয়া ওলান্দ প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডেকেছেন। এমনকি এলিসি প্রাসাদের পার্লামেন্ট সদস্যদেরও ডেকে পাঠিয়েছেন তিনি। খবরটি প্রথম প্রকাশিত হয় ফরাসি দৈনিক ‘লিবারেশনে।’ এরপর সেটি প্রকাশিত হয় ওয়েবসাইটে।