Sunday, June 7, 2015

পড়া যাবে বাংলা চীনেও


পড়া যাবে বাংলা চীনেও





 আগামী বছর থেকে চীনের বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে চালু হচ্ছে বাংলা বিভাগ। বিষয়ে সহায়তায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক . আরেফিন সিদ্দিকের সাথে সাক্ষাতে শেষে বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির উপ-পরিচালক অধ্যাপক . মা লিন তথ্য নিশ্চিত করেছেন
তিনি জানান, বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত পোষণ করেন
অধ্যাপক . মা লিন নেতৃত্বে দুই সদস্যের ওই প্রতিনিধি দলের অন্য সদস্য ছিলেন- চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ইয়াং ওয়েই মিং
সময় তারা বাংলা বিভাগ চালুর ব্যাপারে ঢাবি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করলে ঢাবি উপাচার্য চীনের বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালুর ক্ষেত্রে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন
উদ্যোগকে স্বাগত জানিয়ে উপাচার্য . আরেফিন সিদ্দিক বলেন, “বাংলা বিভাগ চালুর মাধ্যমে দুদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।


No comments:

Post a Comment