জাপানি বিশ্ব সুন্দরীর বিড়ম্বনা
মিস
ইউনিভার্স খেতাব জয়ী জাপানি সুন্দরী
বেশ ভালই
বিড়ম্বনায় পড়েছেন। দেখতে ঠিক জাপানিদের
মত নয়
বলে তাকে
অনলাইনে প্রায়ই
গালমন্দ শুনতে
হয়।
এরিয়ানা মিয়ামোতো গত
মার্চে মিস
ইউনিভার্স খেতাব জয় করেন। কিন্তু
বিদেশি গণমাধ্যম
যখন তাকে
অভিনন্দন জানতে
থাকে তখন
জাপানিরা তেমন
উৎসাহ
বোধ করেনি।
প্রথম প্রজন্মের মিশ্র-জাতির সন্তান
এরিয়ানা মিয়ামোতো
গত মার্চের
শেষ দিকে
যখন বিশ্ব
সুন্দরীর শিরোপা
জিতলেন তখন
জাপানের মানুষ
তাকে অভিনন্দন
জানায়। কিন্তু
এর পরই
তাকে নিয়ে
ট্যুইটারে আক্রমণ শুরু হয় এই
বলে যে,
তিনি দেখতে
যথেষ্ট পরিমাণে
জাপানিদের মত নন। ট্যুইটারে তাকে
গালি দিয়ে
বলা হয়,
‘হাফু’।
এর অর্থ
হলো অর্ধাংশ
বা অর্ধেক।
উল্লেখ্য,
মিয়ামোতো হলেন
একজন জাপানি
মা ও
আফ্রিকান-আমেরিকান
বাবার সন্তান।
জাপানে তাকে
ঠিক বিদেশী
বলে যেমন
ভাবা হয়
না তেমনই
আবার অনেক
ট্যুইটার ব্যবহারকারীর
ভাষায় তিনি
পুরোপুরি জাপানি
নন এবং
জাপানের পক্ষ
থেকে তার
ওই বিশ্বসুন্দরী
হওয়াটা যথাযথ
নয়।
মিয়ামোতো বিবিসিকে বলেন,
আমি যদি
বলি যে
আমি জাপানি,
লোকেরা বলে,
না, তুমি
জাপানি হতে
পারো না।

No comments:
Post a Comment