Friday, June 12, 2015

ইলিশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কলকাতার ব্যবসায়ীদের আবেদন

ইলিশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কলকাতার ব্যবসায়ীদের আবেদন



ইলিশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কলকাতার ব্যবসায়ীদের আবেদন
কলকাতা, ৫ জুন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন কলকাতার মাছ ব্যবসায়ীরা। ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে ইলিশের ওপর বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন কলকাতার মাছ ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন ধরে মিয়ানমার থেকে ইলিশ আমদানি শুরু করেছে। তবে সেখানকার ভোজনরসিকদের মতে, মিয়ানমারের ইলিশ বাংলাদেশের ইলিশের মতো সুস্বাদু নয়।
আগামী ৬-৭ জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশ সফরকে সামনে রেখে কলকাতার ‘হিলসা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ ইতিমধ্যে ইলিশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাছে আবেদনও জমা দিয়েছে সংগঠনটি। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যেন এবারের ঢাকা সফরের সময় তাঁদের আবেদনটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তোলেন।
হিলসা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস জানান, তাঁরা ইলিশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছেও

No comments:

Post a Comment