জল চুরি করলেই হতে পারে জেল!
কলকাতা, ১০ জুন- জল চুরি করলেই এবার জরিমানা দিতে হবে মোটা অঙ্কের। শুধু জরিমানা দেওয়া নয়, কপালে জুটতে পারে জেলও। সম্প্রতি কলকাতা হাইকোর্টের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে এমনটাই কড়া নিয়ম আনতে চলেছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, জল চুরি করলে বাড়ির মালিকের প্রায় ৫ হাজার টাকা জরিমানা হতে পারে। হতে পারে জেলও। একই সঙ্গে কাঁটা পড়বে বাড়ির জলের লাইনও।
আগামিদিনে জলের লাইন নতুন করে সংশ্লিষ্ট সেই বাড়িতে দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে পুরসভায়।
প্রসঙ্গত, গত কয়েকমাস আগে অবৈধভাবে জল চুরির অপরাধে শহরের একটি বাড়িতে জলের লাইন কেটে দেয় পুরসভা। এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পুরসভার বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট বাড়ির মালিক। সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের নির্দেশে জল চুরি রুখতে কড়া নিয়ম আনতে চলেছে পুরসভা।
No comments:
Post a Comment