Sunday, June 7, 2015

বাজারে আসছে নতুন ম্যাকবুক





বাজারে আসছে নতুন ম্যাকবুক

 বাজারে আসবে অ্যাপলের নতুন পণ্য আর সেটি নিয়ে হৈচৈ হবে না। এমন ভাবাই যায় না। অ্যাপল পরিবারে নতুন কোন সদস্য যোগ হওয়া মানেই প্রযুক্তি বাজারে নতুন আলোচনার ঝড়। এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি অ্যাপল ইনকরপোরেশন ঘোষণা দিয়েছে চলতি সপ্তাহেই বাজারে ছাড়বে ১৫ ইঞ্চি রেটিনা ডিসপ্লে সমৃদ্ধ ম্যাকবুক প্রো। ঘোষণাতেই হৈচৈ পড়ে গেছে প্রযুক্তি বাজারে
নতুন এই ম্যাকবুকে আধুনিক প্রযুক্তির টাচপ্যাড যুক্ত করা হয়েছে। যা সর্বপ্রথম অ্যাপলওয়াচে ব্যবহার করেছিল অ্যাপল। এই টাচপ্যাড ব্যবহারে ব্যবহারকারীরা ভিন্ন এক অনুভূতি পাবেন। এবং টাচের ভিন্নতা অনুপাতে সহজেই ভিন্ন কাজ করে নিতে পারবেন। এই প্রযুক্তির টাচ করে ক্লিক করতে আঙ্গুলের চাপের পরিমাণ ইচ্ছে মত কমিয়ে-বাড়িয়ে নেয়া যাবে। এতে রয়েছে ১৬ গিগাবাইট ্যাম। . গিগাহার্জ কোয়াড কোর ইন্টেল কোর আই সেভেন প্রসেসর এবং রয়েছে ২৫৬ গিগাবাইটের ফ্ল্যাশ স্টোরেজ


No comments:

Post a Comment