বহনযোগ্য ডেস্কটপ কম্পিউটার

ল্যাপটপ, ট্যাবলেটের যুগে কম্পিউটার কার্যত পকেটেই চলে এসেছে। কিন্তু বাড়িতে থাকা ডেস্কটপ এর মাপের খুব বেশি পরিবর্তন হয়নি। তবে এবার ডেস্কটপও সঙ্গে নিয়ে ঘোরার উপযোগী আকারে চলে এসেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ১০মুনস নামক একটি চীনা প্রতিষ্ঠান এমন একটি কম্পিউটার বাজারে এনেছে, যেটি অনায়াসেই বহন করা যাবে। এই কম্পিউটার বাড়িতে ডেস্কটপের প্রয়োজন মেটাবে।
অত্যাধুনিক প্রযুক্তির এই কম্পিউটারে রয়েছে দুইটি অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ৮.১ এবং অ্যান্ড্রয়েড ৪.২। ইচ্ছেমত যে কোনো একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। ১০মুনস ব্র্যান্ডের ডি৯আই মডেলের এই স্মার্ট পিসিটি অনেকটা টিভির সেটটপ বক্সের মতো দেখতে।
পিসিটিতে রয়েছে ২ জিবি র্যাম, ইন্টেল কোয়াড কোর প্রসেসর, ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ, দুইটি ইউএসবি পোর্ট, ওয়াই-ফাই, মেমোরি কার্ড স্লট, এইচডিএমআই, রিমোট কন্ট্রোল সহ প্রভৃতি ফিচার। বিশেষজ্ঞরা বলছেন, ১০মুনস-এর এই কম্পিউটার অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ-এর ভবিষ্যতই বদলে দিতে চলেছে।
No comments:
Post a Comment