গর্ভবতী হওয়ার পরও বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন বিশ্বসুন্দরী!
সাবেক চীনা সুন্দরী ক্যারি লি জি কেই গর্ভবতী হওয়ার পর তার বন্ধুর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। গত সাত বছর আগে তিনি একটি কন্য সন্তানের জন্ম দেন। সন্তানের বাবা তাকে বিয়েও করতে চেয়েছিলেন কিন্তু তিনি তখন তাকে ফিরিয়ে দেন।
এতো দিন তিনি সন্তানটিকে গোপনে লালন পালন করে আসছিলেন। কেন তিনি সন্তানের গোটা বিষয়টি গোপন রেখে ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করেই তিনি এমন কাণ্ড করেন বলে সবাই মনে করছেন।
সম্প্রতি কুয়ালালামপুরের ২৯ বছরের এই সাবেক চাইনিজ সুন্দরী ক্যারি লি জি কেই পুরো ঘটনাটি ফাঁস করেন। তিনি জানান,২০০৭ সালে সন্তান জন্ম দেয়ার পর তিনি নিজের ক্যারিয়ার গড়তে হংকংয়ে চলে যান। এক পর্যায়ে হংকং-এ স্টিফেন চু নামের একজনকে বিয়ে করেন। বিয়ের সময় সন্তানের কথা বিশ্বসুন্দরী ক্যারি তার হবু স্বামীকে জানিয়ে ছিলেন কি না তা জানা যায়নি।
দীর্ঘদিন এই সেলিব্রেটিকে এ নিয়ে নানা প্রশ্নের সম্মিুখিন হতে হয়েছে। কিন্তু তিনি এতদিন মুখ খুলেন নি।
এ সুন্দরী লি ১৯ বছর বয়সে ২০০৪ সালে মিস চাইনিজ কসমো ২০০৪-এ সুন্দরী খেতাব জয় করেন।এরপর তিনি এক যুবকের সাথে প্রেমে জড়িয়ে পরেন। তার কয়েক বছর পর তিনি এক সন্তানের জন্ম দেন যা তিনি সবার কাছ থেকে গোপন রাখেন।
সুন্দরী লি যখন গরর্ভবর্তী হয়ে পরেন তখন তাঁর প্রেমিক তাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু লি তার প্রস্তাব ফিরিয়ে দেয়। সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয় বলে সাফ জানিয়ে দেয় এবং অন্যত্র পারি জামায়।
কারণ জানাজানি হলে ক্যালেঙ্কারি হয়ে যাবে। এতে তার ক্যারিয়ারে বিরুপ প্রভাব পড়বে।
No comments:
Post a Comment