Wednesday, June 10, 2015

মিস ওয়ার্ল্ড মুসলিমায় জায়গা করে নিল বাংলাদেশের তারান্নুম তাসমিন

মিস ওয়ার্ল্ড মুসলিমায় জায়গা করে নিল বাংলাদেশের তারান্নুম তাসমিন

মিস ওয়ার্ল্ড মুসলিমায় জায়গা করে নিল বাংলাদেশের তারান্নুম তাসমিন
জাকার্তা, ২০ নভেম্বর- সুন্দরী প্রতিযোগিতার সংজ্ঞাই যেন পাল্টে দিয়েছে মিস ওয়ার্ল্ড মুসলিমা সুন্দরী প্রতিযোযোগিতা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ১৩ নভেম্বর শুরু হয়েছে মিস ওয়ার্ল্ড মুসলিমা প্রতিযোগিতা।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে সেরা ২৫ তরুণীকে। এমনটা তো প্রতিবারই হয় তবে এবার এমন নতুন কী রয়েছে?
চলতি বছরের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তারান্নুম তাসমিন। আগামী শুক্রবার এ প্রতিযোগিতায় সেরা সুন্দরীকে নির্বাচন করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যেসব বিষয় জরুরি, সেগুলো হলো প্রতিযোগীকে অবশ্যই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, তার চলাফেরা, পোশাক-আশাক ও শিক্ষা-দীক্ষায় তার প্রতিফলন থাকতে হবে। এ ছাড়া সম্প্রদায়ের উন্নয়নের ব্যাপারেও তার চিন্তাভাবনা ও পরিকল্পনা থাকতে হবে।
উল্লেখ্য, প্রথম ওয়ার্ল্ড মুসলিমা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের আগস্ট মাসে। বিশ্বব্যাপী মুসলিম নারীদের সহায়তায় পরিচালিত ওয়ার্ল্ড মুসলিমা ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

No comments:

Post a Comment