ঠান্ডা পানিতে গোসলের উপকারিতা
বিশেষজ্ঞরা সহনীয় পর্যায়ের উষ্ণ পানিতে গোসল করাতে বলে থাকেন। তাই বলে ঠান্ডা পানিতে গোসল করা যে ক্ষতিকর তা কিন্তু নয়। বরং গরমের এই সময়টাতে ঠান্ডা পানিতে গোসল করাটাই হবে বুদ্ধিমানের কাজ। ঠান্ডা পানিতে গোসল করলে উপকৃত হবেন এমন ৬টি বিষয় দেয়া হলো-
১. মানুষের ত্বক ঠান্ডা পানির স্পর্শ পাওয়া মাত্রই সঙ্কুচিত হয়ে আসে। কারণ এসময় ত্বক কিছুটা তাপমাত্রা হারায়। ফলে রক্ত চলাচল কিছুটা ধীর গতিতে হতে থাকে। আবার এ কারণেই রক্তচাপ বেড়ে যায় এবং শিরা-উপশিরায় দ্রুত গতিতে ধাবিত হতে থাকে। শেষ পর্যন্ত রক্ত চলাচল আরো বেড়ে যায়।
২. ঠান্ডা পানি গায়ে ঢাললে শীত লাগে। কারণ ত্বক তার স্বাভাবিক তাপমাত্রা হারায়। বাইরের পরিবেশের তাপমাত্রার সাথে মানাসই হতে তখন দেহ নিজেই তাপ উৎপন্ন করে। এর জন্য কিছু কার্বহাইড্রেট পোড়াতে হয়। গোটা ঘটনা দেহের সহজাত রাসায়নিক প্রক্রিয়া। আর এই রাসায়নিক প্রক্রিয়াটিকে সচল রাখা ভাল।
৩. রক্তের শ্বেত কণিকা বাড়াতে চাইলে ঠান্ডা পানিতে গোসল করুন। ঠান্ডা ত্বক নিজেই তাপ উৎপাদনের সময় অধিক পরিমাণে শ্বেত কণিকার জন্ম দেয়। আর রক্তের এ কণিকা হলো আপনার দেহের সেনাবাহিনী। যেকোনো রোগের আক্রমণ ঠেকাতে এরাই যুদ্ধ করে।
৪. পরিশ্রমের সময় পেশীর কাজ হয়। তখন এর সূক্ষ্ম টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়। এদের আবার পূর্বের সুস্থতা ফিরিয়ে দিতে বিশ্রামের দরকার। ঠান্ডা পানি পরিশ্রমের পর পেশীকে আরাম দেয়।
৫. ঠান্ডা পানি মুহুর্তেই দেহে সজীবতা ফিরিয়ে আনে। যাদের ঘুমের সমস্যা হয় তারা উপকার পাবেন।
৬. পুরনো কিছু ব্যথা কমে আসতে পারে, চুলকানি দূর হয়, চুলের স্বাস্থ্য বৃদ্ধি পায়, দেহের অস্বস্তিকর উত্তেজনা প্রশমিত হয় এবং কিছু স্নায়বিক দুর্বলতা দূর হয়।

No comments:
Post a Comment